প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপাল সরকারের শুভেচ্ছা বার্তা
মোঃ রেজাউল করিম , সংবাদদাতা ||
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গোপাল সরকার। এক শুভেচ্ছা বার্তায় তিনি আসন্ন দুর্গাপূজার পূর্ণাঙ্গ নির্ঘণ্ট স্মরণ করে বলেন, আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব। এরপর ১৮ অক্টোবর (রবিবার) মহাসপ্তমী, ১৯ অক্টোবর (সোমবার) মহাঅষ্টমী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবগোপাল সরকার তাঁর বার্তায় বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ বাঙালি সংস্কৃতির এক সর্বজনীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণ ও শান্তির বার্তা নিয়ে দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে। বাংলাদেশ আবহমানকাল ধরে সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষ আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।পূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করায় এবং সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটির সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। সেই সাথে আগামী ১৭ অক্টোবর (শনিবার) দেশের সকল অফিস খোলা থাকার বিষয়টিও তিনি মনে করিয়ে দেন। শুভেচ্ছা বার্তার শেষ অংশে গোপাল সরকার দেশের সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং উৎসবের দিনগুলোতে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব