প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
চন্দনাইশে সাতবাড়ীয়া এলাকায় ট্রাংকুলাইজ করে মেছো বিড়াল উদ্ধার, ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ট্রাংকুলাইজ (চেতনানাশক প্রয়োগ) করে একটি মেছো বিড়াল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে প্রাণীটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ধনার পাড়া কাশেম মাস্টার বাড়ি এলাকায় মেছো বিড়ালটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান ও উপজেলা বন কর্মকর্তা মো. রহমত আলীর সমন্বয়ে ডুলাহাজারা সাফারি পার্কের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দলটি ট্রাংকুলাইজ করে মেছো বিড়ালটিকে অচেতন অবস্থায় নিরাপদে উদ্ধার করে। পরে প্রাণীটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।
বন্য প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব