প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি।পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর সাড়ে ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় পুন্নির মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. গাজী আশিক (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পদ্মা সেতু উত্তর থানার যশলদিয়া এলাকার মৃত গাজী আতাউর রহমান ওরফে নাসিমের ছেলে।ডিবি পুলিশের দাবি, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব