প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজকে যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি জাহাঙ্গীর আলম
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দিনাজপুরের গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজকে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ম বর্ষপূর্তি উদযাপন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং ‘বাংলাদেশ নন-গভর্নমেন্ট স্কুল বোর্ড সোসাইটি, দিনাজপুর’-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচি, চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পান্না এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আমির আলী।আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, বিগত দিনের সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।প্রতিষ্ঠানটির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও স্মৃতিচারণের এক মিলনমেলায় পরিণত হয়। ‘আবার দেখা হবে, দুই স্মৃতির সেই আঙিনায়’—এমন আবেগঘন প্রত্যয়ে অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা তৈরি করে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব