প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন কর্মস্থলে যোগ দিলেন বিরলের সাবেক এসিল্যান্ড ইশতিয়াক আহমেদ
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন বিরল উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা এর আগে অত্যন্ত সফলতা, দক্ষতা ও সুনামের সঙ্গে বিরল ও কাহারোল উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন।জানা যায়, বিরল ভূমি অফিসে দীর্ঘ ৮৭০ দিন দায়িত্ব পালনকালে তিনি ভূমিসংক্রান্ত সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন। তাঁর এই কর্মমেয়াদে সাহসিকতা, সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি স্থানীয় সাধারণ মানুষের মনে বিশেষ স্থান করে নেন এবং অর্জন করেন ব্যাপক আস্থা। পরবর্তীতে তিনি কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর নতুন পদে যোগদানের পর বিরলে তাঁর সেই নিষ্ঠা, দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এলাকাবাসী। বিরলবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে বিশেষ সম্মান, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।বিরলের সচেতন মহল ও সাধারণ মানুষের জোরালো প্রত্যাশা, জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন কর্মস্থলেও তিনি তাঁর মেধা, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে জনসেবার মানোন্নয়নে অনন্য ভূমিকা রাখবেন। বিরলবাসীর পক্ষ থেকে তাঁর নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব