প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
চন্দনাইশে বৈলতলীতে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদার
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ রুবেল হোসেন (৩২) নামে এক টাইলস মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দীঘির পূর্ব পাড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতরে আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রুবেল হোসেনকে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশের বক্তব্য ও তদন্তের অগ্রগতির অপেক্ষা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব