প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
গত শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬, দুপুর ১১টায় লন্ডনের স্থানীয় কাউন্সিল মেয়র কর্তৃক নাগরিকত্বের সনদ প্রদান'
মোঃ আনোয়ার হোসেন ||
বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় জানিয়ে পরিবারের ইচ্ছায় অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করলেন এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো।তিনি বলেন আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং বিচার দিনের মালিক।মহান আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহে দীর্ঘ সংগ্রামের পর আজ আমি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নাগরিকত্ব (British Citizenship) অর্জন করলাম। আলহামদুলিল্লাহ!জীবনের এই নতুন অধ্যায়ে মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন এবং দোয়া করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।জন্মভূমি বাংলাদেশ আমার শিকড়, আর যুক্তরাজ্য আমার জীবনের নতুন অধ্যায়।পরিবার, সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই, যেন মহান আল্লাহ আমাকে সত্য, ন্যায়, মানবতা ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমিন!
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব