প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণচট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক জনাব মাহবুবের রহমান শামীম।অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো মানুষ শিক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে চট্টগ্রাম জেলা পরিষদ মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসচ্ছল শিক্ষার্থী ও চিকিৎসাপ্রার্থীদের সহায়তা করা জেলা পরিষদের জনকল্যাণমূলক কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।চট্টগ্রাম জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষা ও চিকিৎসা খাতে আর্থিকভাবে অসচ্ছল মানুষের সহায়তায় অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব