প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম'ঐক্য সংসদ
মোঃ আশরাফুল ইসলাম নুর , ✅ গণমাধ্যম কর্মী ||
শেরপুরে সাংস্কৃতিক জোটের নামপরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’বগুড়ার শেরপুরে ১০টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সদ্য গঠিত ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর নাম পরিবর্তন করে ‘শেরপুর সাংস্কৃতিক ঐক্য সংসদ’ রাখা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।উপজেলায় সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের প্রত্যয়ে গত ২ অক্টোবর পৌর শহরের এক অস্থায়ী কার্যালয়ে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটেছিল। তবে প্রাথমিক নামটি সংগঠনের উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আহ্বায়ক কমিটির বৈঠকে নতুন নামটি চূড়ান্ত রূপ পায়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. মোজাফফর আলী, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল আলীম ও আশরাফুল আলম রিপন এবং সদস্যসচিব আবুল হোসেন আকাশ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য মো. সোহেল খন্দকার, কে এম কামরুল হাসান পাশা, আপেল মাহমুদ, সৌরভ অধিকারী শুভ ও মঞ্জুর মোর্শেদ ডালাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব