প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর-২০২৬ খ্রিস্টাব্দ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।তিনি বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।পুলিশ সুপার আরও বলেন, জেলার প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব