প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
তিস্তা নদীতে পাথর উত্তোলন: মাহিন্দ্র গাড়ির মালিকানা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জামিনুর রহমানকে জড়ানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারীতিস্তা নদীতে পাথর উত্তোলন: মাহিন্দ্র গাড়ির মালিকানা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জামিনুর রহমানকে জড়ানোর অভিযোগ, তীব্র প্রতিবাদনীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন ও মাহিন্দ্র গাড়ির মালিকানাকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় ৯ নং টেপা খড়িবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা মোঃ জামিনুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অভিযোগ উঠেছে।এ ঘটনায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।দলীয় সূত্রে জানা যায়, মোঃ জামিনুর রহমান বিগত দিনে রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। দুঃসময়ে যখন অনেকে দলের পতাকা ছেড়ে গিয়েছিলেন, তখন তিনি জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। হামলা-মামলা, জুলুম-নির্যাতন সহ্য করেও দলের হাল ছাড়েননি।অভিযোগ রয়েছে, তিস্তা নদীর পাথর সিন্ডিকেটের মূল হোতাদের আড়াল করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরে ত্যাগী এই নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। প্রশ্ন উঠেছে, একজন মাহিন্দ্র গাড়ির মালিকানার মামলায় কিভাবে একজন রাজনৈতিক নেতার নাম আসে, যেখানে মূল পাথর ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে?এ বিষয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, "যারা বিগত দিনে জেল-জুলুম খেটেছে, আজ সুদিনে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এটি ত্যাগীদের মাইনাস করার এবং দলকে বিভক্ত করার গভীর ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জামিনুর রহমান ভাইয়ের নাম প্রত্যাহার করতে হবে এবং তিস্তা নদীর পাথর সিন্ডিকেটের প্রকৃত মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব