প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
শাহরাস্তিতে জিআর পরোয়ানায় বাসচালক গ্রেপ্তার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে আদালতের জিআর পরোয়ানাভুক্ত শামছুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) মো. আজাদ হোসেন ও এএসআই (নিরস্ত্র) রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর-১৭৭/২৫ (হাজীগঞ্জ) মামলার পরোয়ানাভুক্ত আসামি শামছুল আলমকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শামছুল আলম (৪০) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোটতুলা এলাকার জিগির মিয়া মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি মো. আলী আকবর ও আমেনা বেগমের ছেলে। তিনি কুমিল্লা ব-১১-০৩১৮ নম্বরের আইদি বাসের চালক হিসেবে কর্মরত বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব