প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডলের জন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছেন,, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
মাস্টার আবুল কাশেম, গণমাধ্যম কর্মী ||
ফেনীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত…𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, FENI[10 OCTOBER 2026]গত কাল শনিবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা পুলিশ, ফেনীর আয়োজনে ড্রিল শেড, পুলিশ লাইন্স্, ফেনীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফেনী জেলা পুলিশের উদ্যোগে জেলা ও থানাপর্যায়ের পূজা উদযাপন এর সংশ্লিষ্ট সম্মানিত নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জনাব প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, ফেনী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সতর্কতা, সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।সভার সঞ্চালনা করেন জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী। এ সময় ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সন্মানিত সফল সভাপতি ঃ শ্রী সমর দাস মহোদয় উপস্থিত ছিলেন।পূজা মণ্ডল গুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা প্রদান করার জন্য ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে,, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা,, ফেনী জেলা শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব