প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
সাভারে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
সাভারে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ঢাকার সাভারে চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।সোমবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল লেনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া থানার বিল বাউছ এলাকার মেহেদী হাসান মুন্না (২৮), ভোলার সদর থানার পশ্চিম ইলিশা এলাকার মো. সোহেল (৩২) এবং ঝালকাঠির রাজাপুর থানার পশ্চিম ফলুহার এলাকার মো. মুছা হাওলাদার (৩৮)। তাঁরা ঢাকার দারুস সালাম এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের একটি দল আমিনবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।ঢাকা জেলা ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব