প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
কচুয়া থানা পুলিশ কর্তৃক মাদক'সহ ৪ ব্যবসায়ীকে আটক
মোঃ আনোয়ার হোসেন ||
কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে পৃথক তিনটি অভিযানে ০৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।১ম অভিযান:১০/১০/২০২৬ খ্রি. তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও সাকিনস্থ ইউনুসের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।এসময় মোঃ সুলতান মিয়া (৩০), পিতা- মৃত আব্দুল খালেক, গ্রাম- উত্তর নোয়াগাঁও (লস্কুরী বাড়ি), কচুয়া, চাঁদপুরকে আটক করে তার দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩,০০০ টাকা। এ ঘটনায় কচুয়া থানার এফআইআর নং-১৩, তারিখ- ১০ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।২য় অভিযান:একই দিন ১৯:৫৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র) রুবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ ৩নং ওয়ার্ডের পলাশপুর সাকিনস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন বোরহান উদ্দিনের মা ভেরাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন।এসময় রিয়াদ হোসেন (২৭), পিতা- আব্দুল জলিল, গ্রাম- মনপুরা, ৮নং কাদলা ইউপি, কচুয়া, চাঁদপুরকে আটক করে তার কাছ থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট (০.৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার মূল্য ১,৫০০ টাকা। এ ঘটনায় কচুয়া থানার এফআইআর নং-১৪, তারিখ- ১০ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।৩য় অভিযান:১১/১০/২০২৬ খ্রি. তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের করইশ সাকিনস্থ আলমগীরের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে মোঃ ইসহাক মিয়া (৪১), পিতা- মৃত মনতাজ মিয়া, গ্রাম- করইশ, কচুয়া পৌরসভাকে আটক করা হয়। তার কাছ থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য ১,৫০০ টাকা। এ ঘটনায় কচুয়া থানার এফআইআর নং-১৫, তারিখ- ১১ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।ধৃত আসামীদের অদ্য ১১/১০/২০২৬ খ্রি. তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব