প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দিনাজপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।আজ ১২ অক্টোবর (সোমবার) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীকে আরও স্বচ্ছ, সুনির্দিষ্ট ও কার্যকর করার লক্ষ্যে ফ্যামিলি কার্ডের জন্য সারাদেশে প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। প্রকৃত দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন এ কার্যক্রমের আওতায় আসতে পারে—সে লক্ষ্যেই মাঠপর্যায়ে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করা হবে।সভায় উপস্থিত জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের আশ্বাস দেওয়া হয়।প্রেস কনফারেন্সে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব