প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ডামুড্যায় আন্তর্জাতিক শিশু ও কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা।
আবু আলম ||
শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্য কে ধারণ করে শরীয়তপুর ডামুড্যা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১২ই অক্টোবর সোমবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালিও আলোচনা সভায় আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান এর সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় ও কন্যা শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্তর হয়ে ওঠে । ১টি র্যালি বের হয় ডামুড্যা উপজেলা চত্বর থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, পরবর্তীতে ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তার কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও কন্যা শিশুদের চিত্রাঙ্গনের প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃজাহিদুর রহমান,সমাজসেবা কর্মকর্তা আবু কালাম আজাদ , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম বিএনপির আহবায় কমিটির সদস্য পৌরসভা আলমগীর হোসেন মাদবর, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু,আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীগন ও প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া কর্মী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন , আমি নিজে কন্যা সন্তানের বাবা, বলতে গেলে আমি আল্লাহপাকের কাছ থেকে আমি কন্যাকে চেয়ে নিয়েছি , শিশু ও কন্যা দিবসকে একটি কক্ষে সীমাবদ্ধ না করে বাহিরের আলোতে ছড়িয়ে দিতে হবে। কন্যাদের বোঝা মনে করা যাবে না। যুগের সাথে তাল মিলিয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর উক্তি দিয়ে বলেন, কন্যার একটি পরিবার আশীর্বাদ। কিন্ত অনেক পরিবার কন্যাকে অভিশাপ মনে করেন। এখনো দেশের বিভিন্ন অঞ্চলে কন্যাদের উপর অত্যাচার ও ঝুলম করছে। সরকার নারী ও শিশু নির্যাতন দমনে কঠর আইন বাস্তবায়ন করেছেন। আগামীতে কন্যাদের অধিকার থেকে বঞ্চিত না করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার আহবান জানান তিনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব