প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
"লক্ষ্মীপুর কমলনগরের ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড নির্বাচনকে সামনে রেখে উক্ত ওয়ার্ডের আলোচনায় শীর্ষে আছেন অত্র ওয়ার্ডের জনাব ফখরুল ইসলাম।"
ফখরুল ইসলাম , গণমাধ্যম কর্মী ||
৭নং ওয়ার্ডের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে জনপ্রিয়তার শীর্ষে ফখরুল ইসলামলক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ড জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সামগ্রিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী আলোচনায় শীর্ষে অবস্থান করছেন অত্র ওয়ার্ডের সুযোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব জনাব ফখরুল ইসলাম।দীর্ঘদিন ধরে এলাকার তরুণ সমাজ ও সাধারণ মানুষের আস্থাভাজন ব্যক্তি হিসেবে তিনি নিজেকে গড়ে তুলেছেন। অবহেলিত ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের মতে, করোনাকালীন দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে জনাব ফখরুল ইসলামকে সবসময় মানুষের পাশে পাওয়া গেছে। এক সাক্ষাৎকারে জনাব ফখরুল ইসলাম জানান, "আমার মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং চর লরেন্সের ৭নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও যুবসমাজের কর্মসংস্থানে ভূমিকা রাখা। আমি এলাকার প্রতিটি মানুষের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে চাই।"
একটি পরিচ্ছন্ন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনাব ফখরুল ইসলামের মতো সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করছেন এলাকার সর্বস্তরের জনগণ। ৭নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা— প্রজ্ঞাবান এই নেতৃত্বের হাত ধরেই আগামীর চর লরেন্স ৭নং ওয়ার্ড রূপ নেবে এক দৃষ্টিনন্দন ও বাসযোগ্য মডেল পাড়ায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব