প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত প্রতিযোগিতা ও কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আবু হানিফ মোহাম্মদ , ✅ গণমাধ্যম কর্মী ||
শেরপুরে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে অত্যন্ত উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “সীরাত প্রতিযোগিতা ও কুইজ-২০২৬” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১১ অক্টোবর রবিবার দুপুরে শেরপুর শহরের গৌরীপুরস্থ দারুল আমান মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো. আব্দুল মান্নান, পি.পি। জননেতা সাইফুল ইসলাম সদস্য সচিব থানা বিএনপি, শেরপুর অনুষ্ঠানে সংগঠনের মূল্যবোধ “শিক্ষা দিয়ে শক্তি, সেবায় শান্তি” এবং “মানবতার সেবায় সমাজ উন্নয়নের প্রচেষ্টা—আমার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মহানবী (সা.)-এর জীবনদর্শনের আলোকে জীবন গড়ার প্রতি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মূল্যবোধ ও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয় ভুমিকা পালন করে। সামাজিক উন্নয়ন ও মানবসেবায় তরুণ সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি আজাউল আহমেদ রোপনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব