প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি। কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় এবং সম্ভাব্য বিপদ মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।স্থান: কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ, চন্দনাইশ, চট্টগ্রাম।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব