প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
"দুর্যোগের ঝুঁকি হ্রাসে একসাথে কাজ করি, টেকসই বাংলাদেশ গড়ি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারী"দুর্যোগের ঝুঁকি হ্রাসে একসাথে কাজ করি, টেকসই বাংলাদেশ গড়ি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে *ডিমলা উপজেলা গণ অধিকার পরিষদ*। এছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির নেত্রী সেতারা সুলতানা মেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে উত্তরাঞ্চলের তিস্তা বিধৌত ডিমলা এলাকা প্রতি বছর বন্যা, নদীভাঙন ও শৈত্যপ্রবাহের মতো দুর্যোগের শিকার হয়। তাই দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।র্যালিতে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মহড়া প্রদর্শন করা হয়।অনুষ্ঠান শেষে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, "দুর্যোগের ঝুঁকি হ্রাস ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা সবাই সচেতন হই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি।"
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব