প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
পুলিশের মাদক বিরোধী অভিযান
মোঃ সুমন মিয়া, গণমাধ্যম কর্মী ||
পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার বড় ধরনের মাদক বিরোধী অভিযানে ৭.৫(সাত কেজি ৫০০ গ্রাম) কেজি গাঁজা ও ৩৪(চৌত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবাড়ি গ্রেফতার। অদ্য ইং ১৩/১০/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ জনাব মাহবুব এর নেতৃত্বে একটি বিশেষ টিম থানা এলাকার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় বাড়িতে ঘেরাও করে অভিযান চালিয়ে ৭.৫(সাত কেজি ৫০০ গ্রাম) গাঁজা ও ৩৪(চৌত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। ইসাহাক আলী(৬৭), পিতা- মৃত ইসরাইল, সাং- নিমদিঘী, ডাকঘরা- পানিহারা, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব