প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
কড়ইয়ায় আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও মাদক নির্মূল কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত,
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুরের কচুয়ায় কড়ইয়া আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স কর্তৃক প্রস্তাবিত মাদক নির্মূল কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার আসরের নামাজের পর পর কড়ইয়া উত্তর পাড়া জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাজাহারুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার আব্দুর রহিম প্রধান।সভায় প্রধান অতিথি' হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শহীদুল্লাহ মুন্সী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংগ্রামী ছাত্রনেতা কচি, ইমাম মাওলানা মাজাহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে ওসি আজিজুল ইসলাম বলেন, "কড়ইয়া যেহেতু মাদকের আখড়া, আপনাদের সহযোগিতা পেলে সর্ব প্রথম আমি কড়ইয়াকেই মাদকমুক্ত গড়ব ইনশাআল্লাহ।"তিনি আরো বলেন, "এই মাসের ২৮ তারিখের পর আর কাউকে ছাড় দেওয়া হবে না। এখন তো বুঝিয়ে, ভাই ডেকে বুকে টেনে নিচ্ছি, তাবলীগে দিচ্ছি। আর বুঝাবুঝি হবে না ২৮ তারিখের পর।"এসময় কমিটির সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনারা যেভাবে একটিভ ভাবে কাজ করেছেন, ঠিক সেভাবে একটিভ ভাবে কাজ করুন। ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক আমরা কড়ইয়া থেকে বের করতে পারবো।"সভায় ১২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির তালিকা নিম্নরূপ:উপদেষ্টা মন্ডলী:১. জনাব আব্দুর রহিম প্রধান২. মাওলানা নূর মোহাম্মদ৩. জনাব আমানুল্লাহ আমান৪. ডা. সেফায়েত উল্লাহ মানিক৫. জনাব উসমান গণী৬. জনাব পরান গাজী (পিতা- ডা. রহমত আলী)সভাপতি: হাজী মনজুর হোসেনসিনিয়র সহ-সভাপতি: মোঃ বাবুল (আড়ংদার)সহ-সভাপতি: এরশাদ প্রধান ও জাকির হোসেনসাধারণ সম্পাদক: মুক্তার প্রধানসিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইমান আলীসাংগঠনিক সম্পাদক: মোঃ ইয়াছিন বক্তারসহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আরিফপ্রচার সম্পাদক: রিয়াজ হোসেনসহ-প্রচার সম্পাদক: সালাউদ্দিনদপ্তর সম্পাদক: মাওলানা মাজহারুল ইসলামসহ-দপ্তর সম্পাদক: ইয়াছিন (হাজী বাড়ি)অর্থ বিষয়ক সম্পাদক: সোহাগ প্রধানসহ অর্থ বিষয়ক সম্পাদক: ইউসুফ (বাবুর্চি)আইন বিষয়ক সম্পাদক: সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজক্রীড়া বিষয়ক সম্পাদক: মাহদি আল মিরাজসহ ক্রীড়া বিষয়ক সম্পাদক: সাকিল প্রধানঅনুষ্ঠান শেষে মাদকমুক্ত কড়ইয়া গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব