প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: সিআর পরোয়ানাভুক্ত দুইজনসহ গ্রেপ্তার ৩
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতরা হলেন—সিআর পরোয়ানাভুক্ত আসামি আরমান বেগ ও শম্ভু দাশ এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মো. শাহজাহান (৫০)।পুলিশের এ বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব