প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
কুমিল্লা জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নায়েক/কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা মূল্যায়ন করা হয়।বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।এ সময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম, পিপিএম এবং কুমিল্লা পুলিশ লাইন্সের আরআই।পরীক্ষার মাধ্যমে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারত্ব ও শৃঙ্খলাবোধ যাচাই করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব