প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
কমল নগর গৌরবের আলো, MBBS ফাইনাল প্রফেশনালসে সফলভাবে ইত্তীর্ণ হলেন বিএনপি সভাপতির পত্র ডা. শামসুল ল্হদা চৌধুরী সজিব
মোঃ মোসলেহ উদ্দিন , আপনার ডকুমেন্ট ডেলিভারি ক্যানসেল করা হয়েছে অ্যাকাউন্ট এখনো অনুমোদিত নয় দ্রুত চালু করতে এখনই কল করুন 01784157260 অডিও ভিডিও সংবাদ আপনার জন্য অ্যাকাউন্ট চালুতে কল করুন ||
সাংবাদিক মোসলেহ উদ্দিন(শামী) কমলনগর উপজেলা (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বইছে আনন্দের জোয়ার। MBBS ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন কমলনগর উপজেলার কৃতি সন্তান ডা.শামসুল হুদা চৌধুরী সজীব।সজীব কমলনগর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান সংগ্রামী সভাপতি, কমলনগরের মাটি ও মানুষের নেতা *জনাব আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর* বড় ছেলে।তার এই গৌরবময় অর্জনে শুধু চৌধুরী পরিবার নয়, গর্বিত পুরো কমলনগর উপজেলাবাসী। একজন রাজনীতিবিদের সন্তান হয়েও রাজনীতির বাইরে থেকে কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ডাক্তার হওয়ার এই দৃষ্টান্ত এখন কমলনগরের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কমলনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দনের জোয়ার।এ বিষয়ে "কমলনগর উপজেলা বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ" এক প্রতিক্রিয়ায় বলেন, *"সজীব আমাদের কমলনগর উপজেলার জন্য গৌরব, অহংকার। সে বিএনপি পরিবারের গৌরব, অহংকার। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘ হায়াত কামনা করি। আমরা আশা করি, ডা. সজীব ভবিষ্যতে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে কমলনগরের মানুষের মুখ উজ্জ্বল করবে।"*স্থানীয়রা জানান, নুরুল হুদা চৌধুরী যেমন একজন সৎ ও জনবান্ধব নেতা হিসেবে কমলনগরে পরিচিত, তার ছেলে সজীবও তেমনি বিনয়ী, ভদ্র ও মেধাবী হিসেবে এলাকায় সুপরিচিত।কমলনগর উপজেলাবাসীর পক্ষ থেকে নবীন চিকিৎসক ডা. শামসুল হুদা চৌধুরী সজীবকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব