প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ চট্টগ্রামে পুলিশ সুপার মাসুদ আলমকে ঘিরে জনসাধারণের প্রত্যাশা
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের কার্যক্রম ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ দেখা যাচ্ছে।২০২৬ সালের ৭ মে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাসুদ আলম বিপিএম। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।পুলিশ সুপার হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশি সেবা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরছেন। তাঁদের প্রত্যাশা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।সাধারণ মানুষের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মাসুদ আলমের প্রতি একটি আন্তরিক বার্তা হলো—স্যার, আপনি যেভাবে চট্টগ্রামের মানুষকে আপন করে নিয়ে জনসেবায় কাজ করার উদ্যোগ নিয়েছেন, চট্টগ্রামের মানুষও আপনাকে আপনজন হিসেবে দেখতে চান। আপনার প্রতি তাঁদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষায় আপনার উদ্যোগ অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা পেতে আরও কার্যকর পুলিশি সেবা পাবেন।তবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অপরাধ প্রতিরোধে আরও নজরদারি প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকেরা। তাঁদের প্রত্যাশা, অপরাধ দমনের পাশাপাশি মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রামের মানুষের প্রত্যাশা একটাই— পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক, অপরাধীরা আইনের আওতায় আসবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।পুলিশ সুপার মো. মাসুদ আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছেন তাঁর প্রতি শুভকামনা জানানো সাধারণ মানুষ। তাঁদের আশা, তাঁর নেতৃত্বে চট্টগ্রাম জেলা পুলিশ জনবান্ধব, দায়িত্বশীল ও সেবামুখী কার্যক্রম আরও জোরদার করবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব