প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
যমুনার পলাশ এতো সাহস পেলো কোথায়? বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সদস্যকে লাঞ্চিত করে
মোঃ শফিকুল ইসলাম , সংবাদদাতা ||
যমুনা টেলিভিশন আর যমুনা নিউজ টোয়েন্টিফোর এই দুইটা কি এক ? একবছর ধরে যমুনা টেলিভিশনের সাংবাদিক পলাশ সাংবাদিক সজিবকে অপমান অসম্মান করার টার্গেট করে রেখেছেন । তার প্রকাশিত প্রতিবেদনে এটাই প্রতীয়মান হয়েছে। আর যারা কাগজপত্র ছাড়া অবৈধভাবে ব্যবসা করতেছিল তাদের সাথে যমুনা টেলিভিশনের প্রতিনিধি পলাশের যোগাযোগ রয়েছে, বাঁচার জন্য তাৎক্ষণিকভাবে পলাশকে কল দিয়ে ডেকে এনেছে, পলাশ কি নিজের খেয়ে নিজের গাড়িভাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন?
আর বাংলা পোর্টাল ও যমুনা টেলিভিশন কি এক?
সজিবের বাংলা পোর্টাল টি লাইসেন্স প্রাপ্ত এবং নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন রয়েছে । তাহলে এটাকে ভূয়া কি করে বলা যায় ?
সরকার যদি নিবন্ধন না দেয় এবং বাতিল করে দেয় তাহলে এরপর যদি সজিব এটা চালায় তাহলে সজিব অপরাধী ,এর আগে তাকে অপরাধী বলার রাইটস কি সাংবাদিক পলাশের রয়েছে ?
পলাশ টেলিভিশন সাংবাদিক বলে সজিবের সাথে অপব্যবহার করে গেলো ।
সাংবাদিক ই সাংবাদিকের শত্রু।
পলাশের এমন কান্ডে আমরা হতবাক হয়েছি।
পলাশ মায়ের পেট থেকে সাংবাদিকতার কোর্স করে এসে সাংবাদিক হয়নি, অভিজ্ঞ হতে সময় লেগেছে নিশ্চয়ই।
সজিবের যমুনা নিউজ 24 ডটকম একটা বাংলা পোর্টাল, এটা নিয়ে পলাশের এত মাথা ব্যাথা কিসের? এটা নিয়ে ব্যথা থাকার জন্য সংশ্লিষ্ট দপ্তর রয়েছে যেখানে এটা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
এটা কি সাংবাদিক পলাশের মুখের খাবার কেড়ে নিয়েছে নাকি ?
সে একবছর ধরে কেনো এটাকে টার্গেট করে রেখেছেন ?
আর রইলো কপি করার কথা, কপি করলে তো সেটা ফেইসবুক সাপোর্ট করে না,কপিরাইট ইস্যু দেখা দেয় , তাহলে এধরনের বদনাম দিয়ে এতগুলো লোক মিলে একা পেয়ে সজিবকে অপমান অপদস্থ করা হলো কেনো। ?
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব