প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
কচুয়া থানা পুলিশ কর্তৃক ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রুবেল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত ১৪/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২২:০৫ ঘটিকার সময় কচুয়া থানাধীন ৯নং কড়ইয়া ইউপির আকানিয়া নাসিরপুর সাকিনস্থ আকানিয়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ইয়াকুব মাস্টারের বাড়ির ব্রীজের উপর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।এসময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২ গ্রাম, আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা উদ্ধার করা হয়।আটককৃত আসামীরা হলো:১. সোহাগ (৩৫), পিতা- মৃত আঃ ছাত্তার, সাং- আকানিয়া নাসিরপুর (চৌকিদার বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি২. মোঃ ইলিয়াছ মিয়া (২৫), পিতা- এসকান্দর আলী, সাং- আকানিয়া নাসিরপুর (চৌকিদার বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি৩. মোঃ রাসেল মিয়া (৩৯), পিতা- মৃত আঃ হাশেম, সাং- আকানিয়া নাসিরপুর (মিয়াজী বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।এ সংক্রান্তে কচুয়া থানার এফআইআর নং-২১, তারিখ- ১৫ অক্টোবর ২০২৬; জি আর নং-৪৩৯, তারিখ- ১৫ অক্টোবর ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।ধৃত আসামীদের অদ্য ১৫/১০/২০২৬ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব