প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামে যুবকদের ফুটবল বিতরণ
কাজী জাবেদ হোসেন , সংবাদদাতা ||
যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কুমিল্লা সিটির ২০ নং ওর্য়াডের দিশাবন্দ গ্রামে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।ফুটবল বিতরণ করেন সম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী ২০নং ওয়ার্ডের গণ মানুষের নেতা সমাজসেবক রোটারিয়ান মোঃ আরিফুর রহমান ভূঁইয়াফুটবল বিতরণকালে বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ ইউসুফ,মোঃ ইলিয়াস স্থানীয় নেতাকর্মী ও যুব সমাজের প্রতিনিধিরাফুটবল বিতরণ কার্যক্রমে স্থানীয় যুবকরা সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব