প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
পূবাইলে বিলে ভেসে উঠলো অজ্ঞাত স্কুলছাত্রীর মরদেহ, উদ্ধার করেছে পুলিশ
মোঃ সাইদুল ইসলাম , সংবাদদাতা ||
গাজীপুরের পূবাইল থানাধীন বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের নাসরারটেক বিলে অজ্ঞাত পরিচয় এক মেয়ের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মেয়েটির পরনে সবুজ ও গোলাপি রঙের স্কুল ড্রেস ছিল।আজ স্থানীয়রা বিলে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।#পূবাইল #গাজীপুর #আইনশৃঙ্খলা #বিশেষসংবাদ #খবর
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব