প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
পরশুরামে ৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪ বিজিবির অধিনায়ক
মোহাম্মদ হানিফ , গণমাধ্যম কর্মী ||
পরশুরামে ৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪ বিজিবির অধিনায়ক১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি, স্থাপন করা হবে বেইজ ক্যাম্পআসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ফেনীর পরশুরাম উপজেলার তিনটি প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে অধিনায়ক পরশুরাম উপজেলার শ্রী শ্রী মা মাতঙ্গী মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির ও শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির ঘুরে দেখেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদ্যাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।তিনি আরও জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।অধিনায়ক বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সব ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে মাঠে নিয়োজিত রয়েছে।”তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান। দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে বিজিবির এ তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব