প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সোনাগাজীর আহম্মদপুর বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মোহাম্মদ হানিফ , গণমাধ্যম কর্মী ||
সোনাগাজীর আহম্মদপুর বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানআমিরাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে অভিযান, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর বাজারে ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।অভিযানে অংশ নেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুন নাহার বুবলি, ফেনী জেলা যুবদলের সাবেক সহসভাপতি মহি উদ্দিন মহিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা আজাদুল ইসলাম, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিরাজ, বিএনপি নেতা সাহাব উদ্দিন ও মোজাম্মেল হক। এ ছাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যরা অভিযানে অংশ নেন।অভিযান চলাকালে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব