প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদ সহ দুই জন গ্রেফতার
মোঃ আশরাফুল ইসলাম নুর , ✅ গণমাধ্যম কর্মী ||
বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার রাধাপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক দল এবং শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শ্রী গণেশ (৩৫) ও শ্রী গৌর চন্দ্র (৩২)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব