প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিলুপ্ত, নতুন নামে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন
জহিরুল ইসলাম, গণমাধ্যম কর্মী ||
( জহিরুল ইসলাম) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেউইসি) কমিটি বিলুপ্ত ঘোষণা করে Bangladesh Journalist Unity Society (BJUS) নামে নতুন সংগঠনের ২২ সদস্য বিশিষ্ট বোর্ড কমিটি গঠন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।শনিবার ঢাকার খিলগাঁওয়ে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসি কমিটির প্রত্যক্ষ ভোটে ও উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি Bangladesh Journalist Unity Society (BJUS) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হন। ইসি কমিটির সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান মিজান (মিজান প্রধান)।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু আলীম ও সায়েম ইসলাম টুটুল। ফাইন্যান্স সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল কাইয়ুম মিঠু।বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন - বাবু অশোক ধর, খান নজরুল ইসলাম হান্নান, ওমর ফারুক জালাল, মোঃ বশির-উজ্জামান, শফিকুর রহমান, মোঃ মোক্তার হোসেন, মোঃ রোকনুজ্জামান রকি ভূঁইয়া, রফিকুল হুদা বাবু, মোঃ মফিজুল ইসলাম কাজল ও রফিকুল ইসলাম জুয়েল।এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন - রাজিবুল ইসলাম, জাহিদুর রহমান মিঠু, শাহাবুদ্দিন মাসুদ, মোঃ মঈন উদ্দিন উজ্জ্বল, মোঃ জামাল হোসেন আলম, শাহাবুদ্দিন মাসুদ ও আলোক বসু।সভায় জানানো হয়, সংগঠনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রথম বোর্ড মিটিংয়ে বোর্ড থেকে একজন সভাপতি মনোনীত হবেন এবং ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হবে। এরপর সকল বিভাগ ও মহানগর কমিটি Bangladesh Journalist Unity Society (BJUS) নামে পরিচালিত হবে।সভায় সংগঠনের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব