প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
স্টার লাইন স্পেশালিস্ট হাসপাতাল মানেই রোগীদের অঙ্গ হানি ও বাড়তি টাকা আদায় নিয়ে হয়রানি।
মাস্টার আবুল কাশেম, গণমাধ্যম কর্মী ||
মহিপাল স্টার লাইন স্পেশালিস্ট হাসপাতাল গড়ে উঠেছে। আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে ওঠার কারণে ফেনী বাসী খুবই গর্ববোধ করেন। মত অবস্থায় দীর্ঘ ছয় ,সাত মাস ধরে পর্যবেক্ষণ এ দেখা যায় রোগীর সেবা নামে যেভাবে হয়রানি করা হচ্ছে ও রোগীদের অঙ্গ হানি করা হচ্ছে তাহা নিয়ে বিভিন্ন সাংবাদিকগণ লেখালেখি করছেন ,এবং কি ফেনী জেলার সিভিল সার্জন বরাবর পর্যন্ত দরখাস্ত দেওয়া হয়েছে। এমত অবস্থায় ফেনীর জেলার সিভিল সার্জন অদ্যবতী পর্যন্ত স্টার লাইন স্পেশালিস্ট হসপিটাল এর ব্যাপারে কোন খোঁজ খবর নিচ্ছেন না। এবং কি কোন তদারকীয় করছেন না। রোগীদের কে যে ভাবে হয়রানি করারহচ্ছে তার জন্য এখানে মানবতা লঙ্ঘন হচ্ছে। এ মানবতার লঙ্ঘন করার দায়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকেফেনী জেলার সিভিল সার্জন এর প্রতি বিনয় অনুরোধ মহিপাল স্টার লাইন স্পেশালিস্ট হসপিটাল এর বিরুদ্ধে অনতিবিলম্বে তদন্ত করিয়া সঠিক ব্যবস্থা গ্রহণ করিবেন। যেভাবে অঙ্গ হানি ও লোভনীয় অফার দেখিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে ।এখানে মানবতার সেবার নামে মানবতার লঙ্ঘনের পরিমাণটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃবৃন্দ দফায় দফায় পর্যবেক্ষণ করে দেখছেন মহিপাল স্টার লাইন স্পেশালিষ্ট হসপিটাল টি মানবতার সেবা করে না মানবতাকে ধ্বংস করার জন্য মানুষের অঙ্গহানি ও লোভনীয় অফার দেখিয়ে মানুষ থেকে প্রচুর পরিমাণ টাকা আদায় করছে। রিপোর্টে লেখার আগ পর্যন্ত হাসপাতালে পরিচালক জনাব জাফর সাহেব কে ফোন করা হলে উনাকে মুঠো ফোনে পাওয়া যায় নাই। পরবর্তীতে স্টার লাইন স্পেশালিষ্ট হসপিটালের ম্যানেজারকে ফোন করলে উনিও ফোনে কথা বলতে নারাজ। পরবর্তীতে আরও বিস্তারিত আসবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব