প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী এবং মুন্সীগঞ্জের মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।র্যালিটি জেলা কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে লালন সাঁইয়ের দর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য এ র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব