প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
মোহাম্মদ ওসমান গনি , গণমাধ্যম কর্মী ||
প্রেস বিজ্ঞপ্তিমাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও মোহাম্মদ শাহাদাত হোসেনকে অব্যাহতি কেন্দ্রীয় নির্দেশনানূযায়ী জেলা যুবদলের সাথে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের স্পষ্ট অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনানূযায়ী প্রেরিত। বার্তা প্রেরক-মিনহাজুল ইসলাম ভূঁইয়াযুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে)বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি Bangladesh Nationalist Youth Party. Central Executive Committee.
Central Office : 28/1 Naya Paltan V.I.P Road, Dhaka-1000, Phone : 8355352, Fax : 8318687
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব