প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ভুক্তভোগী তুলির অভিযোগ: মোংলা থানার ওসির বিরুদ্ধে হুমকি ও চাপ সৃষ্টির অভিযোগ
রনি শেখ, ✅ গণমাধ্যম কর্মী ||
পপির মাধ্যমে বিয়ে, ৯ দিনের মাথায় স্বামীর চীন যাত্রা—সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিঅভিযোগ অনুযায়ী, দিঘারপাড়ার এক বাঙালি নারী পপির মাধ্যমে এক চীনা নাগরিকের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র ৯ দিন পর স্বামী তাঁকে না জানিয়ে চীনে চলে যান। পরে যোগাযোগের একপর্যায়ে স্ত্রীকে ব্লক করে দেওয়ার অভিযোগও ওঠে।এ ছাড়া, বিয়ের প্রক্রিয়া, প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি, কর্মস্থলে পরিচিত ব্যক্তিদের চাকরি থেকে বাদ দেওয়া এবং পরবর্তীতে ভয়ভীতি ও হুমকির অভিযোগ নিয়ে ওই নারী আইনি প্রতিকারের চেষ্টা করেছেন বলে জানা গেছে।আমাদের দাবি— বিষয়টি কোনো দেশ বা নাগরিকের বিরুদ্ধে নয়; বরং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট সবার বক্তব্য যাচাই এবং ভুক্তভোগীর ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক।EPZ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্য উদ্ঘাটন এবং প্রযোজ্য আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করুন। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।সত্য উদ্ঘাটন হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব