প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা"
মো রবিন রাজ , সংবাদদাতা ||
"নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা"নিজস্ব পপ্রতিবেদক: নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর ২০২৬ ইং, শনিবার সকাল ১০টায় চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ। সভা সঞ্চালনা করেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাছান।সভাপতির বক্তব্যে মহসীন হোসাইন বিদ্যুৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা ও ভয়ভীতি উপেক্ষা করে যুবদলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রাম সফল করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও যারা রাজপথে থেকে সংগঠনের কর্মসূচি সফল করেছেন, তাদের অবদান দলীয়ভাবে স্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন, বিএনপি দল ক্ষমতায়। কিন্ত দল যখন সংকট বা বিপদের মুখে পড়বে, তখন বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের কেউই পাশে থাকবে না। তাই দলের স্বার্থে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের স্মরণ করেন মহসীন হোসাইন বিদ্যুৎ।সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।এ সময় নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক,দিদার হোসেন ভুইয়া, জেলা যুবদল সহসভাপতি মাহমুদুল হাসান চৌধুরী সুমন, সফিকুল ইসলাম সফিক, অ্যাডভোকেট আল-আমিন বিপ্লব, নাসিক আহমেদ আনন্দসহ নরসিংদী জেলা, উপজেলা এবং ১৩টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় নেতারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব