প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
চিরিরবন্দরে শনকৈড় বটতলী পূজামণ্ডপ পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি ধর্মীয় মন্ত্র ও জ্ঞানগর্ভ বাণীতে সজ্জিত মন্দির, নজর কাড়ছে দর্শনার্থীদের
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে শনকৈড় বটতলী পূজামণ্ডপ পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া এমপিধর্মীয় মন্ত্র ও জ্ঞানগর্ভ বাণীতে সজ্জিত মন্দির, নজর কাড়ছে দর্শনার্থীদেরমোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।রোববার (১৮ অক্টোবর) তিনি চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর অংশ হিসেবে তিনি শনকৈড় বটতলী পূজামণ্ডপ পরিদর্শন করেন।শনকৈড় বটতলী পূজামণ্ডপের অন্যতম আকর্ষণ হলো মন্দিরজুড়ে নান্দনিক সাজসজ্জা, বিভিন্ন ধর্মীয় মন্ত্র এবং জ্ঞানগর্ভ বাণীর উপস্থাপন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৃজনশীল সাজসজ্জায় পূজামণ্ডপটি সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।পূজামণ্ডপের বিভিন্ন স্থানে ধর্মীয় বাণী ও জ্ঞানমূলক বার্তা তুলে ধরার মাধ্যমে দর্শনার্থীদের কাছে ধর্মীয় মূল্যবোধ ও জ্ঞানের গুরুত্ব প্রকাশ করা হয়েছে। মন্দিরের সার্বিক সাজসজ্জা ও ব্যতিক্রমী উপস্থাপনা পূজামণ্ডপটিকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।পরিদর্শনকালে হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে পূজার সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব