প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
টঙ্গী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির মহোৎসব: দ্বিগুণ দামে বিক্রি, জিম্মি সাধারণ যাত্রী
মোঃ সাইদুল ইসলাম , সংবাদদাতা ||
টঙ্গী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির মহোৎসব: দ্বিগুণ দামে বিক্রি, জিম্মি সাধারণ যাত্রীনিজস্ব প্রতিবেদক, টঙ্গী:গাজীপুরের ব্যস্ততম টঙ্গী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে অনিয়ম, দুর্নীতি ও প্রকাশ্যে টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে। নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করার ফলে চরম ভোগান্তি ও ক্ষোভের শিকার হচ্ছেন দূর-দূরান্তের সাধারণ যাত্রীরা।স্থানীয়দের অভিযোগ, কাউন্টারে টিকিট চাইতে গেলে "টিকিট শেষ" বলে ফিরিয়ে দেওয়া হয়। অথচ কাউন্টারের বাইরে বা অসাধু কর্মচারীদের যোগসাজশে দ্বিগুণ ও তিনগুণ দামে ঠিকই মিলছে কাঙ্ক্ষিত টিকিট। বিশেষ করে ছুটির দিনগুলোতে এবং দূরপাল্লার ট্রেনের টিকিটের ক্ষেত্রে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও ভয়াবহ আকার ধারণ করে।ভুক্তভোগী এক যাত্রী জানান, "কাউন্টারে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাইনি। অথচ একটু দূরে যেতেই বেশি দামে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ টাকা না দিলে ভ্রমণ করা অসম্ভব হয়ে পড়েছে।"স্টেশন এলাকায় সক্রিয় এই টিকিট কালোবাজারি সিন্ডিকেটের কারণে প্রতিদিন হাজারো যাত্রী আর্থিক ও মানসিকভাবে প্রতারিত হচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারির অভাব এবং অসাধু কর্মচারীদের পরোক্ষ মদদে দীর্ঘ দিন ধরে এই দুর্নীতি চলে আসছে।যাত্রীসাধারণ ও সচেতন মহল দ্রুত টঙ্গী রেলওয়ে স্টেশনের কাউন্টারে সিসিটিভি ক্যামেরা জোরদার করা, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং রেলে স্বাভাবিক সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব