প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
ডেংগুর আতংক সমগ্র বাংলাদেশের
মোহাম্মদ ওসমান গনি , গণমাধ্যম কর্মী ||
বিসমিল্লাহির রাহমানির রাহিমডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে সচেতন হোনকীভাবে বুঝবেন ডেঙ্গু জ্বর হয়েছে:হঠাৎ তীব্র অথবা মধ্যম জ্বর, চোখে ব্যথাসহ মাথার পেছনের অংশ, পিঠ, কোমর, হাত ও পায়ে গা-ব্যথা হতে পারে।জ্বরের তীব্রতা হ্রাস পেলেও রক্তনালি থেকে ফ্লুইড লিক করে ৪-৫ দিন পর, রক্তের প্লাটিলেট ও রক্তের অনুচক্রিয়া কমে যেতে পারে।প্রথম থেকেই প্রয়োজনীয় রক্তের পরীক্ষা (CBC, Dengue NS1 Antigen, Antibody) ডাক্তার বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে করিয়ে নেওয়া উচিত।ডেঙ্গু জ্বর হলে করণীয়:দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।পূর্ণ বিশ্রামে থাকুন। প্রচুর পরিমাণ তরল খাবার গ্রহণ করুন। ব্যথানাশক ওষুধ (NSAID) সেবন পরিহার করুন।প্রচুর পানি পান করাতে হবে; প্রয়োজনে ডাবের পানি বা স্যালাইন দেওয়া যেতে পারে।কোনো অবস্থাতেই এন্টিবায়েটিক সেবন করা যাবে না।অতিরিক্ত বমি হলে রক্তচাপ কমে যেতে পারে, তাই চিকিৎসকের পরামর্শে ফ্লুইড/স্যাললাইন দিতে হবে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত CBC পরীক্ষা করিয়ে প্লাটিলেট পর্যবেক্ষণ করতে হবে।ডেঙ্গু ক্ষতিকারক বা বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে (যেমন: মাড়ি, নাক বা পায়খানার সাথে রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া) অবিলম্বে নিকটস্থ হাসপাতালে ভর্তি হতে হবে।জ্বর কমে যাওয়ার পরবর্তী ২৪-৪৮ ঘণ্টা অত্যন্ত সংকটপূর্ণ; এই সময়ে প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার ঝুঁকি থাকে, তাই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।প্রতিরোধের উপায়:ঘরের আশেপাশে বা ছাদে জমে থাকা পানি (যেমন: টব, পাত্র, টায়ার) ৩ দিনের বেশি জমতে দেওয়া যাবে না।দিনের বেলায় মশারি ব্যবহার বা মশার কামড় থেকে বাঁচতে শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করুন।মশার কামড় এড়াতে মসকুইটো রিপেলেন্ট (মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে) ব্যবহার করুন।দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।ড্রেন, নর্দমা ও জমার স্থানগুলোতে নিয়মিত মশা মারার স্প্রে বা ওষুধ ব্যবহার করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব