প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
কবিতা
শাহ আলম, গণমাধ্যম কর্মী ||
ডেকেছিলাম তোমায় মায়র বন্ধনে,রেখেছিলাম হৃদয়ের মধ্য খানে,ভোরের শিশির ভেজা মেঠো পথে,হাতে হাত রেখে পথ চলেছি এক সাথে,বৈশাখের ঝড়ে আম কুড়ানোর ছলে,ডাকিতাম তোমায় ছোট্ট পুতুল বলে,অকারণে পুকুর পারে বসিতাম নিরালয়,যদি তোমার সাথে একটু দেখা হয়,দক্ষিণা দুয়ার খুলে তুমি দেখতে আমায়, সেই মায়বী চোখ কেমনে ভুলা যায়,আর চোখে তাকিয়ে তুমি যেতে পুকুর ঘাটে,সবার চোখ ফাকিঁ দিয়ে চুমু দিতাম ললাটে,লজ্বায় রঙিন হতো তোমার দুটি চোখ,তোয়ালের আড়ালে ঢেকে নিতে মুখ,আজও তোমায় মনে হয় ছোট্ট পুতুল,তোমার ভাবনায় পাইনা খুঁজে কুল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব