প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
এসএসসি–২০২৬-এ পিপিআইএমএসসির গৌরবোজ্জ্বল সাফল্য: ৩৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
এসএসসি–২০২৬-এ পিপিআইএমএসসির গৌরবোজ্জ্বল সাফল্য: ৩৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জনট্যালেন্টপুলে ০৯, সাধারণ গ্রেডে ২৪—অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় সাফল্যের মুকুটে নতুন পালক(আমজাদ হোসেন মিঠু মুন্সীগঞ্জ প্রতিনিধি:) মেধা, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এসএসসি পরীক্ষা–২০২৬-এ মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মোট ৩৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ০৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ০৯ জনের মধ্যে বিজ্ঞান বিভাগের ৮ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে প্রভাতি শাখার ৪ জন এবং দিবা শাখার ৪ জন। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাতি শাখা থেকে ০১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থী রয়েছে।একসঙ্গে ৩৩ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার এক উজ্জ্বল প্রতিফলন। এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ পুরো শিক্ষাপরিবারের জন্য আনন্দ ও গৌরবের উপলক্ষ।প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষের দিকনির্দেশনা, শিক্ষকবৃন্দের দায়িত্বশীল ভূমিকা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতা এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।এ গৌরবোজ্জ্বল সাফল্যে বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং এ অর্জনের পেছনে অবদান রাখা সকলের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সাফল্য আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং মুন্সীগঞ্জের শিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানটির গৌরব ও সুনাম আরও সমুন্নত করবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব