প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবা খাতে কিছুই করে নাই: স্বাস্থ্যমন্ত্রী
মো রবিন রাজ , সংবাদদাতা ||
গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবা খাতে কিছুই করে নাই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বরং এ সময়কালে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (১৯ অক্টোবর) রাতে নরসিংদী বেলাবো উপজেলার নারায়নপুরে দেবেন্দ্র সূত্রধর বাড়ির দুর্গা মন্দির পরিদর্শন শেষে উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, চোখের সামনে ২০-২৫ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। দেশে আরও ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে। ক্যান্সারের রেডিওথেরাপি দেওয়া দেওয়া জন্য ঢাকা শহরে ৬টি ও অন্যান্য বড় বড় শহরে ১১ টি রেডিওথেরাপি দেওয়া হবেমন্ত্রী বলেন, প্রত্যেকটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন, ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি ডিপার্টমেন্ট এবং কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ নানামুখী সেবা নিশ্চিত করা হবেএসময় উপস্থিত ছিলেন পূজা পরিচালনা কমিটির সভাপতি অপূর্ব সূত্রধর (অপু), উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) বায়েজিদ বিন মরসুর, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আহসান হাবীব বিপ্লব, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া আমলাব ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক খলিল উল্লাহ তপন নারানপুর ইউনিয়ন বিএনপি , সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল, সাবেক সভাপতি আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ডা. শাহ আলম হুদা কাজল, পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল সূত্রধর, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মো. সুমন ফকির রাজ, বেলাবো উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লা, বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইদুর রহমান রবিন মোল্লাসহ আরও অনেকে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব