প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ক্রিপ্টোকারেন্সি প্রতারক চক্রের ০৪ চার জন সদস্য গ্রেফতার এবং ০৪ চার টি মোবাইল উদ্ধার।
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ক্রিপ্টোকারেন্সি প্রতারক চক্রের ০৪ (চার) জন সদস্য গ্রেফতার এবং ০৪ (চার) টি মোবাইল উদ্ধার।ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডলে থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সাকিনস্থ সিংগাইর সিএনজি স্ট্যান্ড এর দক্ষিণ পাশে জনৈক হুমায়ুন সাহেবের মালিকানাধীন লন্ডনার্স রেস্টেুরেন্টের ২য় তলায় অভিযান পরিচালানা করে ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন করার ০৪ টি অ্যান্ডেয়েড মোবাইল উদ্ধার করেন।১৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ ২২:৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সাভার মডলে থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সাকিনস্থ সিংগাইর সিএনজি স্ট্যান্ড এর দক্ষিণ পাশে জনৈক হুমায়ুন সাহেবের মালিকানাধীন লন্ডনার্স রেস্টেুরেন্টের ২য় তলায় অনলাইন ভিত্তিক ডিজিটাল ডিভাইস মোবাইল ব্যবহারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ফরেক্স ট্রেড নামক বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া ইং ১৯/১০/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-আব্দুল লতিফ সরকার, মাতা-মোসাঃ জোন্সা বেগম, সাং-সালগারিয়া সরদার পাড়া, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, ২। মোঃ রেজাউল কবির (৫৪), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- রহিমা খাতুন, সাং- নুরপুর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, ৩। ওবায়দুর রহমান (৬৮), পিতা- মৃত আজাহার আলী, মাতা- মৃত আমিনা বেগম, সাং- রাধানগর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, ৪। মোঃ সুজন (৪৩), পিতা- মোঃ আব্দুল বারী সরকার, মাতা- মোসাঃ সালেহা বেগম, সাং- ফুলবাড়ী, থানা- গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাদের আটক করেন এবং তাদের হেফাজত হইতে বাংলাদেশের প্রচলিত আইনের অনুমোদন ব্যতিত ক্রিপ্টোকারেন্সি USTD এবং বিকাশ/নগদ এর মাধ্যমে ওভারসেল ডিপোজিট, ট্রান্সফার ও উইথড্র করার BINANCE অ্যাপস সহ১। ০৪ (চার) টি অ্যান্ডয়েড মোবাইল উদ্ধার করেন।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু এবং ০৭(সাত) দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব