প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের রাঢ়িখালে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ ফরহাদ হোসেন ওরফে বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ।এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর ২০২৬) মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স শ্রীনগর থানাধীন রাঢ়িখাল স্ট্রেন এলাকার আল আমিন মৃধার মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ঢাকার দোহার থানার লটাখোলা এলাকার মৃত গফুর আকনের ছেলে। বর্তমানে তিনি শ্রীনগর উপজেলার বালাসুর ফ্যান ফ্যাক্টরি এলাকার শহিদুল বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব