প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
টঙ্গীবাড়ীতে ধীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা চারটি পূজামন্ডপ পরিদর্শন
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা।মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। এ সময় তিনি সিদ্ধেশ্বরী, রাউৎভোগ মন্ডল বাড়ি, রাউৎভোগ বকুলতলা ও নয়া নন্দন ডাক্তার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।পরিদর্শনকালে আক্তার হোসেন মোল্লা বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং পূজারীদের সুবিধা-অসুবিধা জানা তাঁর এ পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।এ সময় উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাজী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্লাত ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাইক, সাধারণ সম্পাদক রহমান মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন বেপারী ও সাধারণ সম্পাদক মিজান মোল্লা।এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সাঈদ কবিরাজ, শরীফ হোসেন মাকসু ও মোস্তফা, মহিলা ইউপি সদস্য কাকলী ও জেসমিন সুইটি, স্বেচ্ছাসেবক দলের রাজিব, শ্রমিক দলের হাসিবুল হাসান রনি, ইউনিয়ন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মফিজুল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব