প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
চিরিরবন্দরের আউলিয়া পুকুরে ৫ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ছাদেকা বানু
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরের আউলিয়া পুকুরে ৫ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ছাদেকা বানুমোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়া পুকুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যা পদপ্রত্যাশী মোছাঃ ছাদেকা বানু। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।পরিদর্শন করা পাঁচটি পূজামণ্ডপ হলো—১. শনকৈড় বাগদুয়ার হাট সার্বজনীন দুর্গা মন্দির।২. শনকৈড় রাবার ড্যাম সার্বজনীন দুর্গা মন্দির।৩. কৃষ্ণপুর আশ্রম সার্বজনীন দুর্গা মন্দির।৪. মাঝিনা চিবুক সার্বজনীন দুর্গা মন্দির।৫. শনকৈড় বৈদেশীর হাট সার্বজনীন দুর্গা মন্দির।পূজামণ্ডপ পরিদর্শনকালে মোছাঃ ছাদেকা বানু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, মৈত্রী ও মিলনের বার্তা নিয়ে আসে। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”তিনি আরও বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গর্ব ও ঐতিহ্য। সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ালে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে।এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা, সার্বিক কল্যাণ এবং উৎসবের আনন্দময় পরিবেশ বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।মোছাঃ ছাদেকা বানু আউলিয়া পুকুর ইউনিয়নের ইউপি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যা পদপ্রত্যাশী হিসেবে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব